শিক্ষা অনুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬

‎ইউছুফ আলী মিঠু, কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি

‎বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আজকাল শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানজিং কমিটির সভাপতি হয় ব্যক্তিগত পছন্দের লোকজন। যাকে সভাপতি করলে প্রধান শিক্ষক তার ইচ্ছামত কাজ করতে পারবেন তাকেই তিনি সাপোর্ট দিচ্ছেন। অথচ হওয়া দরকার ছিলো,যে ব্যক্তি শিক্ষা অনুরাগী,  শিক্ষার প্রতি যার দরদ আছে অথবা এলাকায় ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষা নিয়ে যিনি ভাবেন। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বুধবার সকালে

‎কমলনগর উপজেলার প্রশাসনের আয়োজনে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

‎তিনি বলেন, সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ এখন আর বই পড়ে না। আর শিক্ষার্থীদের ভালো লেখকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়াও সমাজ থেকে নৈতিকতা উঠে যাচ্ছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের শিক্ষকদের তাগিদ দিয়েছেন তিনি।

‎কমলনগর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল)  শামছুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম,  সাবেক বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো.নুরুল ইসলাম, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও চরলরেন্স উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেকম্পিউটার ও প্রিন্টারসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


আর্কাইভ