এবারের ঈদযাত্রায় চ্যালেঞ্জ একটু বেশি- গাজীপুরে পুলিশ মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ২৫ জুন e ২০২৩

মাহবুবুল আলম, গাজীপুর:  গত ঈদের চেয়ে এবারের ঈদযাত্রায় চ্যালেঞ্জ একটু বেশি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, গতবারের থেকে কিন্তু এবারের চ্যালেঞ্জ একটু বেশি। এটা সবাইকে মাথায় রাখতে বলবো। গতবার ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তব্যে যাবেন, অন্যদিকে পশুবাহী ট্রাক, পশুবাহী নৌকা যাতায়াত করবে রাস্তাঘাটে এবং নদীতে। এখন মৌসুমি ফলের সময় হওয়ায় মৌসুমি ফলের গাড়িও আসবে। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই সবকিছু বিবেচনা করে সরকার বিভিন্নমুখী ব্যবস্থা নিয়েছে।

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে শনিবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের সামনে এক বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

আইজিপি বলেন, ইতোমধ্যে আমরা প্রধানমন্ত্রী দপ্তর, সড়ক মন্ত্রীর দপ্তর, রেলওয়ে মন্ত্রালয়, স্বরাষ্ট্র মন্ত্রালয়, পুলিশ হেডকোয়ার্টার এবং প্রত্যেকটি জেলায় সব স্টেক হোল্ডার, মালিক শ্রমিকদের সঙ্গে মিটিং করেছি। আমরা সবাই একসঙ্গে একযোগে কাজ করছি। আশা করছি- এবারও সকলের সহযোগীতায় সব যাত্রী সাধারণকে যথাসময়ে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হব। 

তিনি বলেন, সরকার রাস্তাঘাটের উন্নয়ন করেছে, এখনো অনেক উন্নয়ন কার্যক্রম চলমান আছে। ঈদের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রী সাধারণের চলাচল সুগম করার জন্য পুলিশ আপনাদের পাশে রয়েছে। যেখানে যে সমস্য হবে তা সমাধানে সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আশাকরি- গতবারের মতো এবারের সকলের যাত্রাপথ সুগম রাখতে পারব।

গরুর হাঁটের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, গরুর হাটগুলোর সর্বক্ষণের জন্য নিরাপত্তা দেওয়া হবে৷  কোন কোন সময় দেখা যায়, গরুর হাটে টানা হেঁচড়া হয়, চাঁদাবাজি অভিযোগ আসে। যদি কেউ কোনো ট্রাক বা নৌকা গন্তেব্যের আগে থামাতে চায় তাদের বিরুদ্ধে আইননানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ চাঁদাবাজ-সন্ত্রাসীদের হুশিয়ার করে দিতে চাই- এই কাজটা করতে যাবেন না। গেলে আইনের যে আইনের প্রয়োগ করা দরকার, সেটাই করা হবে তাদের বিরুদ্ধে। ব্যবসায়ী ও ইজারাদার, গরুর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোন ধরণের সমস্যা হলে নিকটস্থ পুলিশের সহয়তা নিন। যদি কাছাকাছি কাউকে না পান তাহলে ৯৯৯ নম্বরে ফোন দিন।’ আপনারা আমাদের সহয়তা দিন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।

এসময় অন্যদের মধেঅতিরিক্ত আইজি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, হায়দার আলী খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান, পুলিশের হেড কোয়ার্টার এআইজি (মিডিয়া) মো. মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আর্কাইভ