কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

কৃুবি ভর্তির আবেদন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদন ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল ও ৩ মে অনুষ্ঠিত হবে। আবেদন ফি এক হাজার টাকা। বিশ্ববিদ্যালয়টি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নিলেও এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে।

 

আবেদনের যোগ্যতা:

·২০২০/২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

·২০২০/২০২১/২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য।

 

ইউনিটভিত্তিক শর্তাবলি:

 

‘A’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ):

বিজ্ঞান শাখা থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে।

গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় গণিতে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে। গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় গণিত উত্তর দিতে হবে।

রসায়ন বিভাগে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়নে গ্রেড পয়েন্ট ৩.৫ ও গণিতে গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে।

ফার্মেসি বিভাগে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ ৩.৫ ও গণিতে গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে।

 

‘B’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ):

মানবিক শাখায় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মোট ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৬ থাকতে হবে।

বিজ্ঞান শাখায় মোট ন্যূনতম জিপিএ ৭ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫ থাকতে হবে।

সব শাখার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

ইংরেজিতে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড (A-) থাকতে হবে।

অর্থনীতিতে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত বা পরিসংখ্যান বিষয়ের যেকোনো একটি থাকতে হবে।

 

'C’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ):

বিজ্ঞান শাখায় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৭ থাকতে হবে। এছাড়া এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা শাখায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.৫ থাকতে হবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

মানবিক শাখায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৬ থাকতে হবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

 

জিসিই লেভেল:

‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।

 

অন্যান্য শর্ত:

সব ইউনিটের আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৩ থাকতে হবে।

ইংরেজি মাধ্যমে পরীক্ষা নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের ইউনিট আহ্বায়ক বরাবর ভর্তি পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে স্বহস্তে মোবাইল নম্বরসহ লিখিত আবেদন ডাকযোগে পাঠাতে হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু:২ ফেব্রুয়ারি

আবেদন শেষ:২২ ফেব্রুয়ারি (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও অনলাইনে আবেদন করা যাবে)

ভর্তি পরীক্ষা:

১৯ এপ্রিল: সকাল ১০-১১টা পর্যন্ত ‘C’ ইউনিট

৩ মে: সকাল ১০-১১টা পর্যন্ত ‘A’ ইউনিট এবং ৩-৪টা পর্যন্ত ‘B’ ইউনিট

 

আবেদনের নিয়মাবলি:

আবেদনের নিয়মাবলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুষদভিত্তিক বিভাগ, আসন সংখ্যা ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

বিস্তারিত তথ্যের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.cou.ac.bd/) ভর্তি নির্দেশিকা দেখুন।


আর্কাইভ