ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ২৬ ফেব্রুয়ারী ২০২৫

ছাত্রসংগঠনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দলটির নাম প্রকাশ করা হয়।


 

এই ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকছেন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সাবেক নেতারা। আখতার হোসেনসহ কিছু শিক্ষার্থী ২০২৩ সালের ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি বাংলাদেশ নামে ছাত্র সংগঠনটির ঘোষণা দেন। ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে। 

 

ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে ‘বাধ্য হয়ে অংশ নেওয়া’ শিক্ষার্থীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে আগে কোনো-না-কোনোভাবে যুক্ত ছিলেন এমন কয়েকজন শিক্ষার্থীও নতুন সংগঠনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।


আর্কাইভ