ঘোড়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫

এস এম আরিফুল ইসলাম জিম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের ঘোড়াঘাটে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন ইউএনও মিজ রুবানা তানজিন।

সভায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, গাফ্ফার প্রধান, ফরিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, সুলতান কবির, সোহানুজ্জামান সোহান, রাফসানজানী শুভ, মনোয়ার বাবু সহ আরও অনেকে।

শেষে নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।


আর্কাইভ