নড়াইলের সন্তান হীরক রাজার সাংস্কৃতিক কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার , ২৪ July ২০২৬

নড়াইলের কৃতি সন্তান সরদার হীরক রাজা দেশের বাউল সংস্কৃতি ও লালন দর্শনকে দেশ-বিদেশে তুলে ধরার মাধ্যমে অনন্য অবদান রেখে চলেছেন।

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর লালন সাঁইজির জীবন, দর্শন ও দর্শনচর্চা নিয়ে পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত থেকে দেশের লোকসংস্কৃতি, বিশেষ করে বাউল গান ও লালন দর্শনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 

বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশে সফলতার সঙ্গে বাউল সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা করে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা অর্জন করেছেন। তাঁর শিল্পসাধনা ও গবেষণা বাংলাদেশের লোকঐতিহ্যকে বিশ্বদরবারে নতুনভাবে পরিচিত করছে।নড়াইলের সন্তান হিসেবে তাঁর এই অসামান্য অর্জন আমাদের জন্য গর্বের। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি। তাঁর হাত ধরে বাংলাদেশের বাউল ঐতিহ্য ও লালন দর্শন বিশ্বব্যাপী আরও সমৃদ্ধভাবে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা।


আর্কাইভ