কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ২৩ July ২০২৬

বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে ও তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

বিদ্যালয়ের সভাপতি রুনা বেগমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী,  অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ,  পাহাড় রক্ষা ও  উন্নয়ন সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মোনায়েম খান,  কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী দেবী, অর্চিতা সরকার, শর্মিলা নন্দী মজুমদার,  প্রীতি রানী দেবী,  জায়েদা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা,  প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে  বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।

সংগঠনের সভাপতি মো. মোনায়েম খান বলেন,  পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির এ ধরনের জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আর্কাইভ