টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নতুন প্রশাসক হলেন ইউএনও মাহবুব হাসান

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার , ২২ মে ২০২৬

ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান। নতুন দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২২ মে) সকালে পৌরসভার পক্ষ থেকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- সদ্য দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও ইউএনও মো. মাহবুব হাসান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ-সভাপতি শাহজাহান কবীর লিটন, হাবিবুর রহমান ভূট্টোসহ বিএনপির নেতাকর্মীরা।

 

এর আগে পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এতে নাগরিক সেবা মানুষের কাছে পৌঁছে আহবান জানানো হয়।


আর্কাইভ