মাধবপুরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ০২ জুন e ২০২৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারাজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের পরিবারের সদস্যরা জানান, মারাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

এ কারণে পরিবারের সদস্যরা তাকে সবসময় নজরদারিতে রাখতেন। মঙ্গলবার ভোররাতে সবার অজান্তে তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে সকালে পরিবারের লোকজন বসতঘরের পাশের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আর্কাইভ