টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ৩০ জুন e ২০২৬

ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষক পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ, উপজেলা উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আব্দুল্লাহ আল মাসুদ।

 

এতে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অধিদপ্তর, কৃষি উদ্যোক্তা, কৃষক-কৃষাণি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ ১০০ জন ব্যক্তি সম্মেলনে অংশ নেন। বক্তারা মাঠ পর্যায়ে কৃষক সমিতি ও তাদের উৎপাদিত ফসল উৎপাদন বৃদ্ধি এবং বিদেশে বাজারজাতকরণে নানাবিধ কৃষি বিষয়ক আলোচনা করেন।


আর্কাইভ