জহিরুল হক রাসেল,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বুধবার দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের কর্ণধার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিঃ আইজি হাইওয়ে পুলিশ। কুমিল্লা রিজিয়ন আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় প্রধান অতিথি হিসেবে তিনি কুমিল্লা রিজিয়নের সকল র্যাংকের পুলিশ সদস্যদের উদ্দেশ্য তার বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়া সকল মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশ'কে আরও দায়িত্বশীল হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারীত্বের সাথে কাজ করতে নির্দেশ প্রদান করেন। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে হাইওয়ে পুলিশ'কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতি কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সকল নির্দেশনা প্রতিপালনে কুমিল্লা রিজিয়ন সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন। সভায় আরও বক্তব্য রাখেন হাইওয়ে পূর্ব বিভাগের ডিআইজি মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিঃ ডিআইজি ফরিদা ইয়াসমিন, অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি রাজিউর রহমান, কুমিল্লা রিজিয়নের ২২ টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জবৃন্দসহ প্রায় দুইশতাধিক বিভিন্ন র্যাংকের পুলিশ সদস্যগণ।