উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আগামী ০৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে

আগামী ০৬, ০৭ ও ০৮ ফেব্রুয়ারি ২০২৫, অনুষ্ঠিত হতে যাচ্ছে উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন। এবারের জাতীয় সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, "আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে"। এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে আগামীকাল ০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বেলা ৩টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড- জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
 


আর্কাইভ