ব্রাক ইপিএলের উদ্যোগে নির্বাচন-পরবর্তী অর্থনীতি, রাজনীতি ও পুঁজিবাজার শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ২১ জানুয়ারী ২০২৬

ব্রাক ইপিএল ব্রোকারেজ  নির্বাচন-পরবর্তী অর্থনীতি, রাজনীতি ও​​​​পুঁজিবাজার” শীর্ষক  একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করে। এই সম্মেলনে নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গভীর ও বহুমাত্রিক আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকিং ও পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল নীতি-দিকনির্দেশনা, বাজারের স্থিতিশীলতা, বিনিয়োগের সুযোগ এবং সম্ভাব্য ঝুঁকি।

অনুষ্ঠানের সূচনা করেন ব্রাক ইপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব আহসানুর রহমান, স্বাগত বক্তব্যের মাধ্যমে। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম এ রাজ্জাক, অর্থনীতিবিদ ও চেয়ারম্যান, Research and Policy Integration for Development (RAPID)

মূল প্রবন্ধ ও পরবর্তী আলোচনা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন জনাব সাইফুল ইসলাম, সভাপতি, DSE Brokers Association of Bangladesh (DBA) এবং পরিচালক, BRAC EPL Stock Brokerage Limited।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিষয়ক প্যানেল আলোচনা, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)-এর প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি এবং ফেডারেশন অব সাউথ এশিয়ান এক্সচেঞ্জেস-এর প্রথম সভাপতি।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন—জনাব আতীকুর রহমান — সিনিয়র নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী; সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাসচিব,ড. এম এ রাজ্জাক — অর্থনীতিবিদ ও চেয়ারম্যান, RAPID, জনাব মো. সাইফুদ্দিন, CFA — কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC), জনাব মাশরুর আরেফিন — চেয়ারম্যান, Association of Bankers Bangladesh (ABB) এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, City Bank PLC

ভার্চুয়াল প্যানেল আলোচনায় যুক্ত ছিলেন—Ms. Sylvana Quader Sinha — Founder & Chair of the Board, Praava Health, Mr. Mattias Martinsson — Chief Investment Officer ও Founding Partner, Tundra Fonder, Mr. Takao Hirose — Managing Director, Contextual Investment LLC

আলোচনায় নির্বাচন-পরবর্তী সময়ে অর্থনৈতিক অগ্রাধিকার, নিয়ন্ত্রক দৃষ্টিভঙ্গি, ব্যাংকিং খাতের বাস্তবতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় পুঁজিবাজার সংস্কার নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

অনুষ্ঠানের শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বক্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন BRAC EPL Stock Brokerage Limited-এর চেয়ারপারসন জনাবা ফাহিমা চৌধুরী

সম্মেলনটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। এতে জুমের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন ১০০-এর বেশি গণমাধ্যমকর্মী ও সাংবাদিক, এবং সোশ্যাল মিডিয়ায় বহু সংখ্যক দর্শক ও অংশগ্রহণকারী যুক্ত হন-যা বাংলাদেশের নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক আগ্রহের প্রতিফলন।

এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে BRAC EPL Stock Brokerage Limited আবারও প্রমাণ করেছে যে তারা থট লিডারশিপ, তথ্যভিত্তিক সংলাপ এবং পুঁজিবাজার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ—যা নীতি, রাজনীতি ও বাজারের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করে একটি শক্তিশালী ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থার পথে এগিয়ে যেতে সহায়তা করে।


আর্কাইভ