মাহবুবুল আলম গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ বারের নব নির্বাচিত মেয়র আনিছুর রহমান এবং তাঁর বোনের জানাজা নামাজে ৩০ হাজারের ও বেশী লোকের সমাগমে ।
আজ সকাল ১১টায় মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বক্তব্যে মেয়র আনিছুর রহমানের প্রশংসা করেন। এছাড়াও জানাজা নামাজে বিএনপির রাজনৈতিক নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত থেকে মরহুমদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাধখলা গ্রামের হাজী হাবিবুর রহমান ও মা হাফেজা খাতুনের ছেলে আনিছুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি নির্বাচিত হন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত শ্রীপুর পৌরসভার মেয়র ছিলেন তিনি। পারিবারিক সূত্র জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি বাড়িতে থাকতেন না। এ সময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। অনেক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।