ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের রুগীর স্বাস্থ্য সেবা কার্যক্রম পুনরায় চালুকরনের ঘোষণা করে সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ১৫ জুন e ২০২৬

১৫ ই জুন রোজ সোমবারে সকাল ১১ ঘটিকায় ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে প্রাঙ্গণে অনুষ্ঠিত হল উক্ত হাসপাতালের রুগীর স্বাস্থ্য সেবা কার্যক্রম এর ঘোষণা ।

প্রশাসক জনাব আনোয়ারুল হক  এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে ঘোষণা করেন মাননীয় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান । আমন্ত্রিত অতিথি মধ্যে ছিলেন রনজিৎ চন্দ্র শীল এবং বিশেষ অতিথি ছিলেন উপ প্রশাসক ডি জি এম এনাম . চা শ্রমিক নেতা রামভজন কৈরি . নির্মল দাস কনিকা . সজল কৈরি .ইয়াকুব মেম্বার . অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রবিউল আলম রানা আলিনগর চা বাগান ব্যবস্থাপক ।

উক্ত হাসপাতালের স্বাস্থ্য সেবার কার্যক্রম প্রায় তিন মাস বন্ধ ছিল । মৌলভীবাজার ৪ আসন থেকে নির্বাচিত এম পি মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে হাসপাতালের স্বাস্থ্য সেবার কার্যক্রম পুনরায় চালুকরন করা সম্ভব হল। এ নিয়ে সব কয়টি বাগানের শ্রমিকের মধ্যে আনন্দে জুয়ার বসছে।এর আগে প্রধান অতিথি মহোদয়ে ফুলের শুভেচ্ছা জানান সব কয়টি বাগান থেকে আগত বাগান ব্যবস্থাপক গন।


আর্কাইভ