গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ভূমিধস বিজয়

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার , ২২ মে ২০২৬

মাহবুবুল আলম গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল ভূমিধস বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে আইনজীবী অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে প্যানেলটি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার, পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল পরিষদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। সদস্যরা হলেন আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, রোজিনা আক্তার, অলিউল ইসলাম টুটুল, মো. আবু বক্কর সিদ্দিকী।অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদ (জামায়েত) সমর্থিত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে একটি সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন। বাকি সবগুলো পদে জয় পেয়েছেন নীল প্যানেল।


আর্কাইভ